পত্নীতলায় কৃষি জমির মাটি অবৈধভাবে ইটভাটায় ব্যবহারের দায়ে জরিমানা
মোকছেদুল ইসলাম ঃ নওগাঁর পত্নীতলায় ফসলি কৃষি
জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের দায়ে একতা ব্রিকস নামে এক ইটভাটা মালিক মোঃ মকলেছার রহমান কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) দুপুরে উপজেলার পত্নীতলা ইউনিয়নের কল্যানপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির। তিনি বলেন জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM