1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাউউদ্দীন আহমদ সিনেট ভবনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ।

মতবিনিময়কালে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও নোট নেন। তিনি বলেন, “মতবিনিময়ে উত্থাপিত সমস্যা ও পরামর্শ যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে”।

এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষার্থী অংশ নেয়।

ধারাবাহিক মতবিনিময়ের পরবর্তী পর্যায়ে ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ; ১৩ জানুয়ারি বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD