পোরশায় মৌমাছির কামড়ে ২০ জন আহত
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মৌমাছির কামড়ে শিশুসহ অন্তত ২০-২৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় মাহবুব আলম (২৬) নামে যুবককে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলেগেছে বলে জানাগেছে।
বাকি আহতরা হলেন- নিতপুর পূর্ব দিয়াড়াপাড় ও মুন্সিপাড়ার হারুনের ছেলে ইয়াছিন (৩), মোজাম্মেলের ছেলে তামাশ (২৫), হাসান (৪০), নিতাই (৫৬), সাইরুল (২৫), মোসলেম (২৫), মোবারক (২০), লতিফন (৪০) ও মোরশেদ আলী (২৫) সহ প্রায় ২০-২৫ জন। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে ঘটেছে।
সূত্রমতে, কিছুদিন আগে নিতপুর মডেল মসজিদ-পূর্বদিয়াড়াপাড়ার রাস্তার পাশের উপজেলার অফিসার্স কোয়ার্টারের মাধবী নামে একটি বাসার কার্নিসে মৌমাছি চাক লাগছে। এর পাশেই রাস্তা হওয়ায় ঘটনার দিন রাস্তাপারাপারের সময় মৌমাছির চাকটিতে চিল পাখি হামলা করলে বিক্ষিপ্তভাবে মৌমাছি রাস্তার লোকজনকে কামড় দিতে শুরু করে। এসময় তারা দৌড়ে পালিয়ে গেলেও মৌমাছির কামড়ে মাহবুব গুরুতর আহত হলে , তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM