রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ।
রাজশাহী ব্যুরো ঃবেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নম্বর অনুচ্ছেদের বিধি অনুযায়ী অদ্য ০৮ জানুয়ারি ২০২৫ বুধবার পূর্বাহ্ন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ( দায়িত্বপ্রাপ্ত ) ও সচিব প্রফেসর মো: হুমায়ুন কবীর , পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম , কলেজ পরিদর্শক জনাব মোঃ এনামুল হক , বিদ্যালয় পরিদর্শক জনাব মো, জিয়াউল হক , উপ - পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মোঃ নুরুল ইসলাম খান , উপ - সচিব প্রশাসন জনাব মোঃ ওয়ালিদ হোসেন , রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব জনাব মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্থরের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । তারা নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ।রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: হুমায়ুন কবীর সকল স্থরের কর্মকর্তা / কর্মচারীদের সঙ্গে নিয়ে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কাজ করার অঙ্গীকার করেন। চেয়ারম্যান মহোদয় তার অফিস কক্ষে সকল স্থরের কর্মকর্তা / কর্মচারীদের সাথে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM