অগাস্ট ৩১, ২০২৩, ৯:০৩ পি.এম
রাজবাড়ী জেলার দক্ষতা উন্নয়ন কোর্স ১২তম ব্যাচের সনদ বিতরণ পুলিশ লাইনে
ছাব্বির হোসেন বাপ্পি ঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা দক্ষতা উন্নয়ন কোর্স ১২ তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাংলাদেশ পুলিশে কর্মরত সকল সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ০১ (এক) সপ্তাহ মেয়াদী ON THE JOB TRAINING চালু করার নির্দেশনার প্রেক্ষিতে রাজবাড়ী জেলায় “দক্ষতা উন্নয়ন কোর্স” এর কার্যক্রম শুরু হয়।
আজ ৩১/০৮/২০২৩ রোজ বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিলশেডে ০১ সপ্তাহ মেয়াদী কনস্টেবল এবং নায়েক’দের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর ১২তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী জেলা।
সনদ বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM