রাজবাড়ীতে তেঁতুল গাছ থেকে পড়ে চিরকুমার বৃদ্ধের মৃত্যু
মোঃ জাহিদুর রহিম মোল্লা,সিনিয়র রিপোর্টার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তেঁতুল গাছ থেকে পড়ে সান্টু রায় (৭২) নামে এক চিরকুমার বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃদ্ধ সান্টু রায় রবিবার দুপুর ২টার দিকে তার বসত ঘরের টিনের চালের উপর থাকা তেঁতুল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটতে গিয়ে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। এ সময় পরিবারের লোকজন তাকে বালিয়াকান্দি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সন্ধা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM