রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১।
রাজশাহী ব্যুরো ঃ গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রাম হতে রাত ০৯:৫৫ টায় একজন মাদক কারবারিকে ৪৮ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ মাসুদ রানা (২৮)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামের মোঃ মান্নাফ আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৩০ টায় চারঘাট থানাধীন কাকড়ামারি বাজারে ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন পিরোজপুর গ্রামস্থ জনৈক মোঃ কাওসার (৪৫)-এর আম বাগানের সামনে পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্স-সহ গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ মাসুদ রানার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্যে হতে ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদক কারবারি মোঃ সামাদ ও মোঃ রান্টু আলী নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM