নেত্রকোণায় বিক্রয় ও বিতরণ কেন্দ্রে (বিওবো)'র নবাগত প্রকৌশলীর যোগদান
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ (বিওবো)'র নেত্রকোণায় নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন যোগদান করেছেন।
নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি আমার সংবাদকে জানান, গত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর নেত্রকোণায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বিক্রয় ও বিতরণ বিভাগ (বিওবো)'র ভৈরব বিদ্যুৎ অফিসে ২০২৩ সালের ১৬ ই মার্চ যোগদান করে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই বছর সৎ ও নিষ্ঠার সাথে সরকারের অর্পিত দ্বায়িত্ব পালন করেন। তিনি আরও জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ২০১০ সালে প্রথম সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করে এখন প্রায় ১৫ বছর যাবৎ (বিওবো)'তে কর্মরত রয়েছেন। বর্তমানে নেত্রকোণা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাবস্থায় জেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM