1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজবাড়ী সদর খানখানাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ বার পঠিত
রাজবাড়ী সদর খানখানাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দল খানখানাপুর ইউনিয়ন শাখার আয়োজনে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের আহবায়ক মো. আইয়ুবুর রহমান আয়ুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
জেলা কৃষকদলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) এস.এম ফয়সাল, রাজবাড়ী জেলা বিএনপি’র  যুগ্ন-আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. মোঃ আসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবীদ রাজিবুল হাসান, সহ-সম্পাদক মো. আবুল হাসান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD