নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ ,
নওগাঁ প্রতিনিধিঃ- হাবিবুর রহমান,
নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে জেলা প্রশাসন, নওগাঁ এর পক্ষ থেকে গতকাল ০৩ জানুয়ারি ২০২৫ তারিখে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময়ে যথাক্রমে নওগাঁ সদরের চক রামচন্দ্র উত্তরপাড়া হামিদুর রহমান বেসরকারি শিশু সদন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদ্রাসা, দুবলহাটি কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ও মধ্যদুর্গাপুর গ্রামে জাবালে নূর হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর আবাসিক শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে প্রায় ৭০০ (সাতশ) টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় জেলা প্রশাসক নওগাঁ জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নওগাঁ জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নওগাঁ সদর জনাব এস এম রবিন শীষ, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM