1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি রইস উদ্দীনের যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত।। দৈনিক নয়া কণ্ঠ        

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি রইস উদ্দীনের যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত।

রাজশাহী ব্যুরো ঃ ইতোপূর্বে চাঁপাইনবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে প্রবেশ করতে সাধারণত অনুমতির প্রয়োজন হতো  সর্বসাধারণের। সাধারণ মানুষ সরাসরি ওসির রুমে ঢুকে তার সঙ্গে কথা বলবেন, সচরাচর এটা খুব একটা দেখা যায় নাই । ব্যতিক্রম চিত্র দেখা গেল বর্তমান  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তা। বলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীনের কথা।

সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে ওসি মোঃ রইস উদ্দীন ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণের জন্য সেবার মান বৃদ্ধি করে ও সদাচরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। প্রথাগতভাবে থানায় ওসির কক্ষে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় সাধারণ মানুষের। গ্রামের মানুষ সরাসরি পুলিশ কর্মকর্তার কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলছেন, এমনটি সচরাচর দেখা যায় নাই । কিন্তু ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়৷ সেখানে ওসি থাকাকালীন সময়ে সবসময়ই ঢুকতে পারেন সেবাগ্রহীতারা৷

জানা যায়, ওসি রইস উদ্দীন ১২ নভেম্বর ২০২৪ তারিখেযোগদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিতে থাকেন ভিন্নধর্মী সেবামূলক বিভিন্ন উদ্যোগ। এর মধ্যে রয়েছে- এলাকায় সিসি ক্যামেরা কার্যক্রম ও মনিটরিং জোরদার, এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের তড়িৎ সমাধানের উদ্যোগ ইত্যাদি।

আইনি সেবা নিতে সদর মডেল থানায় আসা জিয়াউর রহমান লাভলুর বলেন, থানায় এসে ওসি’র রুমে ঢুকে তার সাথে কথা বলি, উনাকে স্যার ডাকলে উনি বিনয়ের সাথে বলেন স্যার নয় ভাই ডাকুন। বিষয়টি আমার অনেক ভালো লেগেছে। বর্তমান ওসি বিনয়ী ও আন্তরিক।

শহরের শান্তির মোড় এলাকার  বাসিন্দা ফারজানা ডোনা  বলেন, একটা বিষয়ে  অনেক ভালো লাগছে ওসি নিজেই ভাই বলে তার কক্ষে  ভেতরে ডেকে নিয়ে কথা বললেন। আমার সমস্যা মৌখিকভাবে শুনে পরামর্শ দিলেন । এমন অফিসারই তো চাই। আমার মতো মানুষ ওসির সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পেরেছি এতেই আমি খুশি।

পুরাতন বাজার  এলাকার মোঃ মহিবুর রহমান মঞ্জিল বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়েই সাধারণ মানুষের সেবায় নিজেকে উপস্থাপন করেছেন সদর মডেল থানার ওসি রইস উদ্দীন। তিনি নাগরিকদের সেবায় সরাসরি শুনছেন অভিযোগ। ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে।

এক সেবা প্রার্থী বলেন, একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো।

নতুন ওসি রইস উদ্দীন যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত। এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন গণমাধ্যমকে বলেন, আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত আচারন করি। সুন্দরভাবে সেবা দেওয়ার কাজ করে যাচ্ছি। পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে প্রকৃতপক্ষে পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD