রাজশাহীর দুর্গাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও।
মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েই চলছে দিনকে দিন, ঠিক তখনি শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালেন রাজশাহীর দুর্গাপুরের ইপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
০৩-০৩-২০২৫ শুক্রবার সন্ধ্যায় পৌরসভা দুর্গাপুর কেন্দ্রীয় কালী-মন্দিরে ১৪২ টি শীতবস্ত্র (কম্বল) উপজেলার দুর্গাপুর, হরিপুর, নান্দীগ্রাম, বেলঘরিয়া, হোজা, রাতুগ্রাম সহ বিভিন্ন স্থানের হিন্দু সম্প্রদায়ের অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্র কালী মন্দিরের সভাপতি উৎপল সরকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রাং, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীরেন্দ্রনাথ সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার শ্রী শুনীল প্রাং।
শীতবস্ত্র বিতরণকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আমরা সাধারণ মানুষের কাছে বিভিন্ন স্থানে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি এবং তা অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM