জানুয়ারী ৪, ২০২৫, ১২:০৯ এ.এম
সদরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

সদরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত
সদরপুর থেকে শিমুল তালুকদার
আজ শুক্রবার সকাল ১১টায় সদরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সদরপুর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রুমন মাতুব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ন সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, ছাত্রনেতা নজরুল কবির নিরব, মশিউর রহমান, ফয়সাল খান, সবুজ মল্লিক, মিঠু ইসলাম, ইকরামুল মোল্লা, এনামুল বিজয়, তমাল মোল্লাসহ সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM