গণতন্ত্র চর্চা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব :দিনাজপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সাবু রায়(বিকে) জেলা প্রতিনিধি,দিনাজপুর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের অমৃত সম্ভাবনা ময় আমাদের এই বাংলাদেশ। এদেশের ছেলেমেয়েরা তাদের দেশপ্রেম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত তৈরি করবেন।
আজ শুক্রবার ৩ জানুয়ারি দিনাজপুর সরকারি কলেজের ফুটবল খেলা মাঠে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের অর্থনীতি বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক ও জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন পর দিনাজপুর প্রাক্তন কর্মস্থল দিনাজপুর সরকারি কলেজে কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি কে লাল গালিচায় ও ফুল ছিটিয়ে বরণ করা হয় পরবর্তীতে তিনি বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহিদা পারভীনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আনব গোলাম রব্বানী দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ, ডা, সমর কুমার রায় প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM