জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জয়পুরহাট জেলার আংশিক কমিটি অনুমোদন।
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
বিএনপির সহায়ক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জয়পুরহাট জেলার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নাহিদ হোসেন সভাপতি ও গোলাম সাকলায়েন আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম সাকলায়েন আহমেদ। এর আগে ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.এ হাসান সুমন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক তালিকায় এ কমিটির অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মুক্তাদির, সহ-সভাপতি আব্দুল মোমিন মন্ডল, রকি সরদার ও ইঞ্জিনিয়ার রাফিউল আলম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেরিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোরছালিন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, দপ্তর সম্পাদক মোকারম হোসেন ইমন, সহ-দপ্তর সম্পাদক ইমন হোসেন, প্রচার সম্পাদক মিথুন কুমার দাস, সহ-প্রচার সম্পাদক নুরুল্লাহ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডি মিনহাজুল ইসলাম ও সদস্য মোহাম্মদ আল হাসিব।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM