রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: আশরাফুল ইসলাম (২৫), সাগর কুমার বসু (৩৮) ও মো: রাজ্জাক হোসেন (৫৫)। আশরাফুল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকার মো: আলতাপ হোসেনের ছেলে, সাগর কুমার একই থানার শেখের চক এলাকার মৃত সাধন চন্দ্র বসুর ছেলে ও রাজ্জাক হোসেন মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত এরফান আলী ওরফে এরফানের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM