জানুয়ারী ২, ২০২৫, ১১:২৪ পি.এম
গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী ১০০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী ও কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যদু ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থীর মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এসময় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন, যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল, বিদ্যালয়ের সভাপতি সামসুল হক, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, কাউয়ুম মোল্লা, মুখ্য সংগঠক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, ইব্রাহীম সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM