ইবি সাংবাদিক ফোরামের নেতৃত্বে রানা -নাজিম।
তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন "দৈনিক প্রতিদিনের বাংলাদেশ"-এর প্রতিনিধি রানা আহম্মেদ অভি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন" দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস"-এর প্রতিনিধি নাজিম হোসেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন:সহ-সভাপতি মোতালেব বিশ্বাস লিখন (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শাহরিয়ার (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী (দ্য কান্ট্রি টুডে), দপ্তর সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল (সময়ের কাগজ ও নিউজজি২৪), কোষাধ্যক্ষ মোহাম্মদ হাছান (দ্য মর্নিং গ্লোরি), প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ (স্বাধীন ভোর)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আহসান হাবীব রানা (আমাদের সময় ও ঢাকা টাইমস), ফারহানা ইবাদ রিয়া (এশিয়ান মিরর), আবিদ হাসান ইমতিয়াজ (গ্রামের কাগজ), আবদুল্লাহ আল রাহাত (আলোকিত সকাল), তারিকুল ইসলাম (নয়াকণ্ঠ), মো. আসাদ উল্লাহ (ভোরের চেতনা) এবং আবু বকর (দ্য মুসলিম টাইমস)।
প্রসঙ্গত ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি মুক্ত, স্বাধীন ও স্বতন্ত্র সাংবাদিকতার প্ল্যাটফর্ম। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM