1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

চাঁপাইনবাবগঞ্জের রুবেল হলেন বিবিসি বাংলার ক্রাইম রিপোর্টার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের রুবেল হলেন বিবিসি বাংলার ক্রাইম রিপোর্টার

জিয়াউল কবীর: এস এম রুবেল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলায় ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন সাংবাদিক । গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বাণিজ্যিক শিল্প এলাকায় ২৪-২৫, দিলকুশা সি/এ,ঢাকা-১০০০-এ মতিঝিল বিবিসি বাংলার নিজস্ব কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন’ দুনিয়া খ্যাত সেরা সংবাদ মাধ্যম বিবিসি নিউজের বাংলা বিভাগের সম্পাদক ড.কাজী সোহেল চৌধুরী। সম্প্রতি বিবিসি বাংলায় সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসএম রুবেলকে নিয়োগ দেয়া হয়।

নিয়োগপ্রাপ্তির পর তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বিবিসি বাংলার ক্রাইম রিপোর্টার এসএম রুবেল জানান, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি নিউজ টুয়েন্টিফোরের মতো একটি গণমাধ্যমে আমাকে নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমার উপর বিবিসি নিউজ যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ্ আগামীতে তার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি জানান।

সাংবাদিক রুবেল চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সাথে সাংবাদিক এসএম রুবেল দৈনিক খবরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে সুত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD