জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ।
শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট শহরের নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল।
এ সময় জয়পুরহাট নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আক্তার জাহান, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM