
শীত আসলে কিছু মানুষ
ভীষণ কষ্ট করে।
কুয়াশাচ্ছন্ন খোলা আকাশে,
ঘুমায় পড়ে পড়ে।
বৃষ্টির মতো হিম বহে তাতে
সারা গাও যায় ভিজে।
মাঘের শীতে কাপে থরথর,
সুখ পায় না সে নিজে।
কেউ তাকায় না ওদের দিকে,
এই কুয়াশার হিমে।
কঠিন শীতে ঘুম আসে না,
সারা শরীর যায় ঝিমে।
শীত আসলে কিছু মানুষ,
ভীষণ কষ্ট করে।
বৃত্তবানরা দামী পোশাকে,
ঘুমায় উমে পড়ে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM