র্যাবের অভিযানে রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক ডাঃ শাকিরা তাসনিম’কে পাবনা হতে উদ্ধার, ০৪ অপহরণকারী গ্রেফতার
রাজশাহী ব্যুরো ঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
গত ৩০/১২/২০২৪ ইং তারিখ ভোর আনুমানিক ০৫:২০ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডাঃ শাকিরা তাসনিম (২৬) এবং তার পিতা আবু তাহের মোঃ খুরশীদ’ কে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা।
ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৯/২০৮, তারিখ ৩১/১২/২০২৪, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৭/৩০ তৎসহ ৪৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩০৭/৩২৬/৩৬৫/ ৫০৬ পেনাল কোড৷
উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরন কারীদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৫ এবং র্যাব-১২ এর একটি যৌথ আভিযানিক দল গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ০৮.০০ ঘটিকায় ‘পাবনা জেলার সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ডাঃ শাকিরা তাসনিম, পিতা-আবু তাহের মোঃ খুরশীদ, সাং-চন্দ্রিমা আবাসিক এলাকা, থানা-চন্দ্রিমা, জেলা-রাজশাহীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং মামলার ১ নং এজাহার নামীয় আসামি তানজিম খান তাজ নিরব (৩০), পিতা-মোঃ আবু হানিফ কাজী, গ্রাম-বামনডাঙ্গা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা,, অপহরণের সহযোগী মোঃ সেলিম মল্লিক (৩৫), পিতা- শহীদ মল্লিক, সাং- চর গোবিন্দপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, মোঃ সজিব হোসেন (২৩), পিতা-মোঃ সোলায়মান, সাং- বড়ংগাইল (দক্ষিন পাড়া), থানা- চৌহালি, জেলা-সিরাজগঞ্জ এবং অপহরনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা- মৃত আমিনউদ্দিন মিয়া, সাং- বদনপুর, থানা- সুজানগর, জেলা-পাবনাদেরকে গ্রেফতার করে। এ সময় অপহরণের কাজ ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM