থার্টিফার্স্ট নাইটে বিভাগীয় প্রেসক্লাবে মিলন মেলা।
মোঃ মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী
থার্টিফার্স্ট নাইটে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এক মিলন মেলা অনুষ্ঠিত হবে। ২০২৪ কে বিদায় এবং ২০২৫ কে স্বাগত জানাতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিভাগীয় প্রেসক্লাবের হলরুমে এই মিলন মেলা অনুষ্ঠিত হবে।
মিলন মেলায় সভাপতিত্ব করবেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী,বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন।
অনুষ্ঠানে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM