আগামী ১লা সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( রুয়েট ) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে ।
সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে উপাচার্য অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন । এরপর সকাল ৯.৩০ মিনিটে মহান মুক্তিযুদ্ধের শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বৃক্ষরোপণ করা হবে ।
এ ছাড়া রুয়েটের সকল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে সকাল ৯.৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে আনন্দ রালি বের হবে । সকাল ১০.৩০ মিনিটে পোস্টার প্রজেস্টেশন এন্ড ইনভেশন প্রজেক্ট আইডিয়া এবং পুরস্কার বিতরণ করা হবে ।
জুম্মার নামাজের পর কেন্দ্রীয় মসজিদে রুয়েটের অগ্রযাত্রা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল, তাছাড়া বিশ্ববিদ্যালয়ের দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে সৌন্দর্য্য বর্ধন এবং আলোকসজ্জা করা হবে ।
উপাচার্য অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় দিবসের সারাদিনের কর্মসূচিতে রুয়েটের সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান । তাছাড়া এইদিনে সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রুয়েটকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকারসহ একটি পরিবারের মত জোটবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM