ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৫৬ পি.এম
আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’। দৈনিক নয়া কণ্ঠ

আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে 'গোয়ালন্দ সাংবাদিক ফোরাম'
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ( রাজবীড়ী) প্রতিনিধি
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" স্লোগানে উদ্বুদ্ধ হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাড়িয়েছে 'গোয়ালন্দ সাংবাদিক ফোরাম'।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যরা ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে তাদের শীত নিবারণের জন্য তিনটি লেপ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ন-আহবায়ক, যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম- আহবায়ক, দৈনিক বাংলার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব, ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম-সদস্য সচিব, দৈনিক আকাশ জমিন ও দৈনিক আমাদের রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ম -সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সদস্য মজিবুর রহমান খান জুয়েল, শাকিল আহমেদসহ স্থানীয়রা।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ হেলাল মাহমুদ জানান, সংবাদ সংগ্রহের কাজে গিয়ে আমরা দেখেছি আগুনে পরিবার তিনটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র শীতে পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা কমাতে তারা ভালবাসার উপহার হিসেবে লেপগুলো তুলে দিয়েছেন। দুঃস্থ্যদের জন্য আমাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুক্রবার রান্না ঘরের আগুন হতে ভয়াবহ এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
আগুনে শহীদ নামের এক ব্যাক্তির একটি বড় টিনের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ঘরের যাবতীয় মালামাল ছাই হয়ে যায়। আগুনে পুড়ে মারা যায় একটি দুধেল বড় গাভি। মারাত্মকভাবে দগ্ধ হয় আরো দুইটি গরু। আগুনে প্রতিবেশী আরো দুই পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে করে পরিবার তিনটি বিশেষ করে শহীদের পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়ে। আগুনে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM