বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি’।
মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদকে জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এটা সময়ের অনিবার্য দাবি। এজন্য তাঁকে একুশে পদক কিংবা স্বাধীনতা পদক দেওয়ারও দাবি জানান তাঁরা।
বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ প্রফেসর এবনে গোলাম সামাদের ৯৬তম জন্মদিন উপলক্ষে আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহীতে দৈনিক বার্তা মিলনায়তনে এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, এবনে গোলাম সামাদ বরাবরই ছিলেন একজন নির্মোহ ও প্রচারবিমুখ ব্যক্তিত্ব। তাঁকে কখনোই কারো দ্বারা প্রভাবিত হতে দেখা যায়নি। তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতেন। প্রতিটি বিষয়েই স্বাধীন মত প্রকাশের শক্তিমত্তা তিনি অর্জন করেছিলেন।
তারা বলেন, এবনে গোলাম সামাদ উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হলেও রাজনীতি-অর্থনীতি, ভাষা-সংস্কৃতি, নৃতত্ত¡-ইতিহাস ও সাহিত্য-শিল্পকলায় ছিলেন বিশেষ আগ্রহী। এ সব বিষয়ে তাঁর লেখালেখির পরিমাণ বিপুল এবং মননশীলতায় ঋদ্ধ। নৈর্ব্যক্তিকতা এবং রাজনৈতিক ও দলীয় আনুগত্যহীনতা বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে তাঁকে বিশিষ্ট করে তোলে। দেশপ্রেম, আত্মপরিচয়ের অনুসন্ধান ও বাংলাদেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তাঁকে অনন্য করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক, শিক্ষাবিদ এবং প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। বিশিষ্ট কথাশিল্পী ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষক ও নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সামিউল ইসলাম।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM