শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
“হারবে শীত জিতবে মানবতা
ছড়িয়ে দেব নির্মোহ উষ্ণতা"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ (SBDSB) এর উদ্যেগে “উষ্ণতার ছোয়া ২০২৪" প্রকল্পের আওতায় ৮০+ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
অসহায় দরিদ্র সেবাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়।
স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ঢাকা উত্তরা এয়ারপোর্টে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, এডমিন প্যানেলের সদস্য রেজাউল ইসলাম, আবু সুফিয়ান, মো: মামুনুল হক মামুন , তামিম আহমেদ, শিপন আহমেদ, রায়হান খান, সাব্বির রহমান, রাকিব খান, আবীর খান
সহ আরো অনেক সেচ্ছাসেবী।
শীতবস্ত্র বিতরনে যারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংঘঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম।
তিনি আরও বলেন, শীতকালীন সময়ে সবাই সবার সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে সবাইকেই এগিয়ে আসা প্রয়োজন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM