গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ' রাজশাহী জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির আহব্বানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ - উন্যতিকরণ এবং আবেদনের সর্বোচ্চ ফি ২০০ টাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধনে আয়োজকরা জানান, করোনা মহামারীর কারণে দুই বছরের বেশি সময় নষ্ট হওয়ায় মাস্টার্স শেষ করতে একজন শিক্ষার্থীর ২৬-২৭ বছর লেগে যাচ্ছে ।
একাডেমিক পড়াশোনা শেষ করে চাকরির জন্য আবার নতুনভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিতে হয় । সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি না করা হলে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর বৃহৎ অংশ তাদের অধিকার হতে বঞ্চিত হবে বলে তারা আশাবাদ বাক্ত করেন । তাছাড়া চাকরির আবেদন ফি ২০০/১৫০/১০০/৫০ টাকা শ্রেণিভিত্তিক করার দাবি জানান । প্রয়োজনে সরকারকে ভর্তুকির উদ্যোগ নিতে আহ্বান জানান ।
কর্মসূচিতে সংগঠনটির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ইনজামাম - উল - হক বলেন, '১০ বছর ধরে চাকরির বয়স ৩৫ করার জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না । চাকরির আবেদন ফি হাজারের উপরে করা হয়েছে, যা যুক্তিযুক্ত নই ।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফ ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক হারুন, সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাদ ও অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM