জয়পুরহাটে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মহিউদ্দিন জাহাঙ্গীর ও গ্রাম আদালতের জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজুসহ অন্যান্যরা।
কর্মশালায় জেলার ৩২টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM