ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৪৪ পি.এম
সদরপুরে ৪৮ পুরিয়া হেরোইনসহ দুই যুবক আটক। দৈনিক নয়া কণ্ঠ

সদরপুরে ৪৮ পুরিয়া হেরোইনসহ দুই যুবক আটক
শিমুল তালুকদার, সদরপুর
ফরিদপুর সদরপুরে ৪৮ পুরিয়া (৫ গ্রাম) হেরোইনসহ মো. হাসিবুল তালুকদার (২২) ও তামিম বেপারী (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
২৭ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর নামক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার উপ- পরিদর্শক (এসআই) মো. মিরাজুল কাজী ও রাসেল শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত মো. হাসিবুল তালুকদার (২২) উপজেলার সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের রাসেদ তালুকদারের ছেলে ও তামিম বেপারী (২৩) ভাষানচর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মিজানুর বেপারীর ছেলে। এদের কাছ থেকে ৫ গ্রাম (৪৮ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৪ হাজার টাকা।
সদরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কন্ঠকে বলেন, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আজ সকালে তাদের কোর্ট হাজতে প্রেয়ন করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM