ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৪০ পি.এম
ধামইরহাটে আইডিয়াল মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে আইডিয়াল মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার-২০২৪ এর ফলাফল প্রকাশ এবং দ্বিতীয় স্মার্ট ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার পূর্ব বাজার সোনালী ব্যাংকের পশ্চিম বিল্ডিং এর দ্বিতীয় তলায় মাওলানা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এসময় সুধী সমাবেশে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম, নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সানাউল্লাহ্ নূরী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বিএনপি নেতা মো. হানজালা, এমএ ওয়াদুদ, প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, পরিচালক ইলিয়াস হোসাইন প্রমুখ।
সুধী সমাবেশ সঞ্চালনা করেন ধামইরহাট এলাকার কৃতি সন্তান ব্যাংকার আবু তাহের।
সুধি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান ইয়াহিয়া, আড়ানগর জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজ, আমজাদ হোসেন সাবেক কাউন্সিলর ধামইরহাট পৌরসভা সহ প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সুধীজন।
সবশেষে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল-২০২৪ প্রকাশ করা হয় এবং বিভিন্ন ক্লাসের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান সহ মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM