1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩ নওগাঁয় মাদকবিরোধী অভিযান ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা কয়রায় শিশুদের পুষ্টির নামে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড়

ধামইরহাটে আইডিয়াল মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত
ধামইরহাটে আইডিয়াল মাদরাসার দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার  (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার-২০২৪ এর ফলাফল প্রকাশ এবং দ্বিতীয় স্মার্ট ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার পূর্ব বাজার সোনালী ব্যাংকের পশ্চিম বিল্ডিং এর দ্বিতীয় তলায়  মাওলানা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এসময় সুধী সমাবেশে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম, নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সানাউল্লাহ্ নূরী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বিএনপি নেতা মো. হানজালা, এমএ ওয়াদুদ, প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, পরিচালক ইলিয়াস হোসাইন প্রমুখ।
সুধী সমাবেশ সঞ্চালনা করেন ধামইরহাট  এলাকার কৃতি সন্তান ব্যাংকার আবু তাহের।
সুধি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ান ইয়াহিয়া,  আড়ানগর জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজ, আমজাদ হোসেন সাবেক কাউন্সিলর ধামইরহাট পৌরসভা সহ প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সুধীজন।
সবশেষে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল-২০২৪ প্রকাশ  করা হয় এবং   বিভিন্ন ক্লাসের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান সহ মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD