ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৩০ পি.এম
গোয়ালন্দ মোড়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দ মোড়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
আগামী ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলের লক্ষে গোয়ালন্দ মোড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোয়ালন্দ মোড়ে বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, আসজাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক আতিকুল শিকদার আতিক, সোহেল রানা, রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্যারিস শেখ, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল মন্ডল প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM