মেহেরপুরে জেলা বিএনপি'র পথসভা ও লিফলেট বিতরণ
মেহেরপুর প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে
পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা বিএনপি'র আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা
বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ।
এছাড়াও এসময় জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা খাতুন, পিপি অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনিসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতারা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তাদের সমর্থন কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM