ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:০৯ এ.এম
দৌলতদিয়ায় দুইটি বসতবাড়ীসহ গবাদি পশু পুড়ে ছাই। দৈনিক নয়া কণ্ঠ

দৌলতদিয়ায় দুইটি বসতবাড়ীসহ গবাদি পশু পুড়ে ছাই
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকার শাহাদৎ মেম্বার পাড়ায় দুটি বসত বাড়ী ও একটি গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও দুটি পশু মারাত্মকভাবে পুড়ে গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে। এতে শহিদের বাড়ীর পাশাপাশি রেজাউল নামে আরেকজনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী আরও বলেন, এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা ৩টি গরু আগুনে পুড়ে যায়। এতে একটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। অন্য দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত রয়েছে। পরিবারের সকলের ডাক চিৎকার ও চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এসময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই দুটি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ধারণা করছেন দুটি পরিবারের ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে দুটি পরিবারের প্রায় ১৪ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM