
এম, আলমগীর হোসেন
আমার সকল কর্ম হবে
শুধু তোমার জন্য,
তুমি ছাড়া কারো কাছে
চাইনা কিছু অন্য।
এ জান এ মাল তুমি দিলে
হে প্রভু দয়াময়,
তুমি আবার কিনে নিলে
জান্নাতের বিনিময়।
যদি না পাই তোমার দিদার
চাইনা কিছু অন্য,
তোমার রহম দিয়ে করো
আমার জীবন ধন্য।
বন্ধু কিংবা শত্রুতা হোক
তোমার খুশির জন্য,
এই জীবনে করি যেন
তোমার হুকুম মান্য।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM