1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পঠিত

 

রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

______ মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ

মঙ্গলবার ( ২৯ আগস্ট ) রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহানা পারভিন ।

সভায় যুগ্মসচিব শাহানা পারভিন সরকারের সর্বজনীন পেনশন স্কিম এর সুযোগ সুবিধাসহ বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন । তিনি জানান , রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হচ্ছে । প্রান্তিক মানুষ গণ ইউনিয়ন পর্যায়ের আইসিটি সেন্টারে বসে নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন ।

সেবার আওতায় আসতে একজন নাগরিককে নির্ধারিত হারে নূন্যতম ১৫ বছরের মাসিক চাঁদা প্রদান করতে হবে ।এরপর সেবাগ্রহিতার ৬০ বছর অতিবাহিত হলে ১৫ বছর পর্যন্ত পেনশনের টাকা পাবেন । বর্তমান সরকার দেশের সকল নাগরিককে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে এই উদ্যোগ গ্রহন করেছেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD