ডিসেম্বর ২৭, ২০২৪, ১:৪৩ পি.এম
নতুনের গান – আব্দুস সাত্তার সুমন

নতুনের গান
আব্দুস সাত্তার সুমন
নতুন দিনের গান ধরেছি
আয়রে সবাই আয়,
নতুন বছর আগমনে
উঠবি যারা নায়।
চলে যাবে গ্লানি যত
অশুভ যায় দূরে,
কল্যাণ আসুক আবার ঘুরে
গান ধরেছি সুরে।
চাঁদ, সূর্য নতুন কিরণ
আসবে নিয়ে ধরায়,
দক্ষিণা বাতাস বয়ে যাবে
বসুমতি ধারায়।
হিংসে, বিদ্বেষ যত কিছু
চাই না বাংলার ভবে,
নতুন বছর পদার্পনে
থাকবো মিলে তবে।
বিপদ, আপদ দূরে রবে
লাল সবুজের দেশে,
ভোরের আলো উদিত হয়
রহমতেরই ভেসে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM