ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:১৮ এ.এম
আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু। দৈনিক নয়া কণ্ঠ

আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে খাদ্য গুদাম চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল।
খাদ্য গুদাম অফিস জানায়,এবার কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ১ হাজার ১৪ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে ৬শ ৭৪ মেট্রিক চাল সংগ্রহ করা হবে।তবে একজন কৃষক ও ডিলার সর্বোচ্চ ৩টন ধান ও চাল দিতে পারবে।
এ সময় সরিষাবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা বুলবুল আহাম্মেদ,ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আশিসুল ইসলাম ও ডিলার আনোয়ার উস ছাদাত লাঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM