মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা, মেহেরপুরের পক্ষ থেকে মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ডঃ অশোক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জনাব জাভেদ মাসুদ মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম যুগ্ন আহবায়ক জনাব আমিরুল ইসলাম, আরেক যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মেহেরপুর জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম ফিরোজুর রহমান সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব জাভেদ মাসুদ মিল্টন বলেন, ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়, আর সবার আগে ভাবতে হবে আমরা সবাই বাংলাদেশী তাইতো আমাদের দেশে সংখ্যালঘু বলে কোন শব্দ আমরা বলতেও চাই না শুনতেও চাইনা। তাছাড়া আগামীতে বাংলাদেশ তথা মেহেরপুর জেলায় বিএনপিকে সুসংগৃত করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের মাটির যে দুইটি আসন রয়েছে, সেই দুটি তারেক রহমানকে উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাছাড়া আপনারা যারা বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন, আপনাদের সকলের নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থায় আমরা বদ্ধপরিকর।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM