নওগাঁর মান্দা গনেশপুর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ডিসেম্বর) বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার সতিহাট জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । গনেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি দেওয়ান সাখাওয়াৎ হোসেন (বিদ্যুৎ) হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম । উক্ত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল। গনেশপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এর- সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাস্টার এনামুল হক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, ওবায়দুল হক, সিদ্দিক হোসেন, গনেশপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী, অন্যানদের আহবায়ক কমিটির সদস্য সোহেল তানভীর, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট, গনেশপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি আমিনুর রহমান, মোজাম্মেল হোসেন কাজল,, প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM