ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:২২ পি.এম
গোয়ালন্দে গোয়ালঘর হতে দরিদ্র কৃষকের দুইটি ষাড় গরু চুরি, মাথায় হাত। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে গোয়ালঘর হতে দরিদ্র কৃষকের দুইটি ষাড় গরু চুরি, মাথায় হাত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে এক দরিদ্র কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে মূল্যবান দুইটি ষাড় গরু চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত হতে ভোর ৬ টার মধ্যে যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক উপজেলার উজানচর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের ছাহের মন্ডল পাড়ার ছাত্তার শেখের ছেলে কুবাত শেখ (৪৫)।
ভুক্তভোগী কৃষক জানান, তিনি অনেক ধারদেনা করে লাল এবং কালো রংয়ের ষাড় দুটি হাট থেকে ক্রয় করে এতদিন লালন-পালন করছিলেন। ইচ্ছে ছিল আগামি কোরবানির ঈদে বিক্রি করবেন। ষাড় দুটির বর্তমান আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। ষাড়টি বেঁচে ধারদেনা মেটানো এবং বাড়ির কিছু কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু চোরেরা তার স্বপ্ন ভেঙে ছারখার করে দিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা চোর চক্রকে চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি যাওয়া ষাড় দুটি উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM