ঘাটাইলে দেওপাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি'র আলোচনা ও নৈশ ভোজ
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
আজ ২৫ ডিসেম্বর সন্ধায় ঘাটাইল উপজেলা ৮ নং দেওপাড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড কর্তৃক গানজানা গ্রামের বি,এন,পি,যুবদল,ছাত্রদল আয়োজিত ফেসিস্ট হাসিনা সরকার পতন আনন্দ উপলক্ষে এলাকা ও ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ সম্পর্কিত মুক্তআলোচনা এবং নৈশ্যভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং দেওপাড়া ইউনিয়ন বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুব বিষয়ক সম্পাদক ঘাটাইল উপজেলা বি,এন,পি
কামরুজ্জামান ভূঁইয়া (জামাল) ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহাদাত হোসেন সাহা সহ ৮ নং ইউনিয়নের বিএনপি সহযোগী সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ জনগনকে সামনে রেখে ভবিষ্যৎ প্রস্তুতি সহ সকলকে এক হয়ে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক মন্ত্রী ও আধুনিক ঘাটাইলের রুপকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ এর পক্ষে কাজ করার আহবান জানান। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত যেন সাবেক মন্ত্রীর হাত ধরে হতে পারে সেজন্য সমর্থন আশা রাখেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM