ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:০০ পি.এম
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ নাহিদুর রহমান যোগদান করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের বাড়ী বরগুনা জেলার বামনা উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM