1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

তুমি শোক নও শক্তি ”বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী”। নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

তুমি শোক নও শক্তি

বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী
——————————–
আগষ্ট মাস শুনতেই আনমনে আৎকে উঠি
নিষ্টুর , রক্ত পিপাসু হায়েনার তান্ডব- কি করে সইলে উদরে ঠাঁই দিতে, এ যাবত কালের শ্রেষ্ট বাঙ্গালী , রাজনৈতিক কবি যিনি ৭ই মার্চে শুনিয়েছিলেন অনবদ্য কাব্য , যা আছে তাই নিয়ে প্রস্তুত থাক , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।।

তোমাদের দু পা কি কেপে উঠেনি, পাইপ হাতে মহীসম প্রবল ব্যক্তিত্বের সদম্ভ গর্জন শুনে – কি চাও ? খুন করতে চাও ? পাক বাহিনী যা পারেনি , তোমরা কি তা করতে পারবে ?
তোমরা ভয় পেয়েছিলে! পিলা চমকে নতজানু ছিলে- মীরজাফর ও ভ্রুটাসের রুপে তারিত হয়ে জনক ও তার পরিজন সহ ব্রাশ ফায়ারে খুন করে বাঙ্গালী জাতীয়তাবাদের অন্তিম ঠিকানা ও রক্ত খচিত জাতীয় পতাকা পদদলিত করেছিলে – কার বা কিসের লোভে ?

রেহাই পেলোনা শিশু পুত্র রাসেল, জনকের শেষ রক্তের পরিচয় মিটিয়ে দিলে , শুনলেনা তার আহাজারি , আমি বাঁচতে চাই ? শেখ মনির অন্ত:সত্তা স্ত্রীর জঠরে মানব ভ্রুন, নিভৃতে বলছিল – আমাকে পৃথিবীর আলো দেখতে দাও , বিশ্ব শান্তি ও প্রগতির মিছিলে যোগ দিতে দাও , জয় বাংলার গান গাইতে দাও । শব্দ ঢুকেনি তোমাদের কর্নকুহরে । মুক্তিযোদ্বা কামাল ,জামাল ও কর্নেল জামিল লুটিয়ে পরেছে , উর্দিপরা জেনারেলগন তাকিয়ে নির্বাক , রহস্যজনকভাবে অপারগ। আজ ও প্রশ্ন উঠে সৈনিক জামিল ছারা অন্য কেউ কেন ছুটে আসেনি ?

জনকের বেঁচে যাওয়া রক্তের শেষ নিশানা শেখ হাসিনার প্রান নিতে বারবার চেষ্টা , ২১ আগষ্ট গ্রেনেড ছুরে নেতৃত্ব শূন্য করতে তোমাদের বিবেক এতটুকু কাপেনি ! ১৬ কোটি মানুষের শেষ ভরসা , আল্লাহর হুকুমে অবনীতে ফেরেশতা সম মানবঢাল বানিয়ে প্রানে বাচিয়ে দিল , দেশ ও জাতির উন্নয়নের তরে ।হাসিনা বেঁচে যাওয়া মানে দেশ ও জাতি বেঁচে যাওয়া , উন্নয়নের পালে হাওয়া লাগিয়ে কত চমক দেখলাম ।

তোমরা খুনি, জল্লাদ , তোমাদের পিলসুজে রক্তের জমাট বাঁধা দানা , অবনীর মলয় সাগরে দুর্গন্ধ , বারুদের বুদবু, লজ্জা , মানবতাবোধ নির্বাসিত এ জগত হতে। ইনডেমনিটি বাঁচাতে পারেনি তোমাদের ।

জাতিকে এতিম করে মুক্তিযুদ্বের চেতনাকে কর্নেল সৈনিকদের বুটের নীচে চাপা দিয়ে মুজিব আদর্শ গুড বাই জানালে – কিন্তু না !! আজ দেখি মুজিব চিরন্তন , চিরন্জীব , গোটা ইতিহাসের প্রতিভু । মুজিব অধ্যায় নয় , গোটা ইতিহাস । এ অন্যরকম অমিয় শক্তি , নয় শোক।।

  বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী,
সাবেক সভাপতি , ফ্রেন্ডস অব বাংলাদেশ ( জেদ্দা মহানগর আওয়ামী লীগ )জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত সংগঠন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD