ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:০৬ এ.এম
গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
"সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" স্লোগানে "একটি ফুটবল, একটি পৃথিবী" প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে গোয়ালন্দ সোনালী ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ম্যাচে খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী, রাজবাড়ী বনাম গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী, রাজবাড়ী ৩-১ গোলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি দলকে পরাজিত করে জয়লাভ করে।
প্রীতি ম্যাচে এসময় উপস্থিত ছিলেন, খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ নৃত্যানন্দ নন্দী, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি এবং সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, কোচ আরিফ হোসেন নারু, খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর কোষাধ্যক্ষ রাইসুল ইসলাম প্রমুখ।
প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুরা যত বেশি ম্যাচ খেলবে তত বেশি ওদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়বে। শিশুদের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়াতেই আমাদের এমন আয়োজন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM