সাদ পন্থিদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে জয়পুরহাটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সাদ পন্থিদের হামলার হুকুমদাতা ওয়াসিফুল ইসলামসহ জড়িতদের গ্রেপ্তার, বিচার ও সাদ পন্থিদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে জয়পুরহাটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা ওলামায়ে কেরাম, দাওয়াতে তাবলীগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের জিরো পয়েন্টে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আসাদুল্লাহ, মুফতী আব্দুল আউয়াল, জুবায়ের, মাওলানা নাজমুল হক, প্রফেসর নাজমুল হক, মাওলানা রুহুল আমিন, ছানোয়ার, আব্দুল আজিজ, হুমায়ন কবিরসহ অন্যান্যরা।
এসময় বক্তরা বলেন, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ শুরায়ী নেজামের সাথীদের উপর সাদপন্থিরা অতর্কিত হামলা ও বর্বর হত্যাকাÐ ঘটিয়েছে। এতে তারা যে ইসলামের ও জনগনের শত্রæ তা বুঝিয়ে দিয়েছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। এজন্য হামলা ও হত্যার বিচারসহ সাদ পন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমরা রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM