নওগাঁর মান্দা মৈনম ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার দিকে মৈনম বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের হলরুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । মৈনম ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম । উক্ত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল। মৈনম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সাবুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাস্টার এনামুল হক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, ওবায়দুল হক, সিদ্দিক হোসেন, আহবায়ক কমিটির সদস্য সোহেল তানভীর, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদ কারেন্ট প্রমূখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM