1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

কয়রার বগা পশ্চিম পাড়া মদিনাতুল উলুম তালীমুল কুরআন নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২৪ বার পঠিত

কয়রার বগা পশ্চিম পাড়া মদিনাতুল উলুম তালীমুল কুরআন নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক আজীবন সদস্য সম্মেলন ও হাফেজদের পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

মোক্তার হোসেন, খুলনা ঃ কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা পশ্চিম পাড়া মদিনাতুল উলুম তালীমুল কুরআন নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজদের পুরুস্কার বিতরণী ও আজীবন সদস্য অভিভাবক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মুহতামিম হাফেজ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় অত্যন্ত আনন্দঘন উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় মাদ্রাসার কোমলমতি শিশুদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন সত্যিই মনমুগ্ধকর করে তোলে।
জোহরের নামাজের আগে দাতা সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদ্রাসার আঙিনা। একে অপরের সাথে কুশল বিনিময়সহ আজীবন সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে
স্বনামধন্য আলেমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
জোহরের নামাজের পর ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সকলের সর্বসম্মতিক্রমে এলাকার ইউপি সদস্য আয়ুব আলী সরদারকে সভাপতি করে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক মোড়ল, মুফতি জামিরুল ইসলাম খতিব কয়রা থানা জামে মসজিদ। প্রাক্তন সভাপতি, সহ -সভাপতি নজরুল ইসলাম গাজী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার আলোচনায় বলেন,আপনার আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারা জীবনের সবচেয়ে বড় সাফল্য।আর এই সাফল্য বেশিরভাগ মানুষের জীবনে নসিব হয় না। তাই আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা অতিব জরুরী। তিনি আরও বলেন, একজন মুসলিমের এমনটিই হওয়া উচিত সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় পড়ানো, আলেম বানানো মুসলিমের শ্রেষ্ঠ স্বপ্নগুলোর অন্যতম।এ স্বপ্ন সকলের হৃদয়ে উদিত হোক। মাদ্রাসার উদ্যান ইলম পিয়াসীদের পদচারণায় মুখরিত হোক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের লক্ষ্যে ধর্মীয় অনুভূতি জাগায় একমাত্র ইলমে দ্বীনের মধ্যে।
তিনি আরও বলেন, আমাদের সকলকে সার্বিকভাবে সহযোগিতা করে এই দ্বীনি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে। যে, যে অবস্থায় থাকিনা কেন সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে।আপনার আমার সন্তানদের দ্বীনদার মুত্তাকী হিসেবে গড়ে তুলতে পারলে কাল কিয়ামতের মুসিবতের দিন এই নেক সন্তান আপনার আমার নাজাতের অসিলা হতে পারবে।
অনুষ্ঠানে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।
সদস্য সম্মলনে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার হিতাকাঙ্খী ও দাতাবৃন্দ,আজীবন সদস্য ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়। এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD