নেত্রকোনায় বগুড়া -৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেফতার
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুকে নেত্রকোণার রাজুর বাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৮ডিসেম্বর) দিবাগত রাতে নেত্রকোণার রাজুর বাজার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে, রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। র্যাব জানায়, সাবেক এমপি রাগেবুল আহসান রিপু বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করে।তিনি আরো জানান, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হন রাগেবুল আহসান রিপু। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM